শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শীতের মৌসুমে ফুটপাতে বাহারি পিঠা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হেমন্তের হাওয়ায় শীতের আগমনী বার্তা মিলতেই ঢাকার ফুটপাতজুড়ে শুরু হয়েছে পিঠা উৎসব। নতুন ধানের চালের গুঁড়ো, খেজুরের গুড় আর নারকেলের ঘ্রাণে এখন শহরের রাস্তাঘাটে ভাসছে বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের আমেজ। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, নাখালপাড়া কিংবা পান্থপথ- সব জায়গাতেই ফুটপাতে কিংবা ভ্যানে সাজানো অস্থায়ী পিঠার দোকানে জমজমাট ব্যবসা চলছে।

হালকা শীতের আভাস ছড়িয়ে পড়েছে সর্বত্র। এখনো পুরোদমে শীতের পোশাক কেউ না পরলেও, শীতের পিঠার সুঘ্রাণে ম ম করছে অলিগলি। শীতের আগমনের সঙ্গে সঙ্গে খুলনা মহানগরী ও এর আশপাশের এলাকায় জমজমাট হয়ে উঠেছে পিঠার আসর। ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসেছেন পিঠা ব্যবসায়ীরা।

শীত শুরু হতে না হতেই পিঠার অস্থায়ী দোকানে ভরে উঠেছে শহর ও শহরতলির ফুটপাত, মোড় ও জনবহুল এলাকা। 
একসময় শীত এলেই ঘরে ঘরে তৈরি হতো শীতের পিঠা। কিন্তু এখন অনেকেই বিশেষ করে নাগরিক জীবনে শীতের পিঠা বানিয়ে খাওয়ার সময় নেই মানুষের। তারা নির্ভর করে থাকেন পিঠা ব্যবসায়ীদের ওপর।তাই শীত আসলেই পিঠাপ্রেমীদের ভিড় জমে এসব পিঠার দোকানে।

সরেজমিনে দেখা যায়, নগরীর পাড়ায় পাড়ায় প্রতিদিন বিকেল নামতেই ভিড় করছে নানা বয়সী মানুষ। গভীর রাত পর্যন্ত থাকছে ভোজনপ্রিয় মানুষের ভিড়। নগরীর বিভিন্ন জনবহুল এলাকা, রাস্তার মোড়, ফুটপাত এবং স্থানীয় বাজারে অস্থায়ী স্টলগুলোতে ভাপা, চিতই, পাটিশাপটা, নকশি, দুধপুলি এবং অন্যান্য জনপ্রিয় পিঠার মতো বিভিন্ন ধরনের শীতকালীন সুস্বাদু খাবার বিক্রি হচ্ছে।

ছবি : সংগৃহীত

বিশেষ করে সন্ধ্যায় সদ্য প্রস্তুতকৃত গরম পিঠার স্বাদ উপভোগ করতে জড়ো হয় মানুষ। নতুন চাল এবং ভাপা পিঠার সুবাস সব বয়সের মানুষকে আকর্ষণ করে। শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলিও পিঠা উৎসবের আয়োজন করছে। যা ঋতুগত পরিবেশকে আরও সমৃদ্ধ করছে।বাংলাদেশে শীতকালীন পিঠার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

যার মধ্যে পাটিসাপটা, ভাপা, কুলি, চিতই এবং তেলের পিঠা সবচেয়ে জনপ্রিয়।গ্রামীণ পরিবারগুলো ঐতিহ্যগতভাবে বাড়িতে শীতকালীন পিঠা তৈরি করে। কিন্তু ব্যস্ত শহুরে জীবনে এই ধরনের কার্যকলাপের জন্য খুব কম সময় থাকে। তাই তারা পিঠার দোকান থেকে পিঠা কিনে খেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ভোরের আকাশ/তা.কা

 

 

 

 

 

বাহারি পিঠাফুটপাতশীত

শেয়ার করুন: