শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হজমে সমস্যা? স্বস্তি পেতে নিয়মিত খান এই ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হজমে সমস্যা? স্বস্তি পেতে নিয়মিত খান এই ৫ খাবার
হজমে সমস্যা? স্বস্তি পেতে নিয়মিত খান এই ৫ খাবার

অনিয়মিত খাবারদাবার, অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার কিংবা আবহাওয়ার কারণে অনেকেই বদহজম, গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যায় ভোগেন। এটি খুব সাধারণ হলেও দিনে দিনে তা বিরক্তিকর হয়ে উঠতে পারে। বিশেষ করে সকালে ঠিকঠাক না খেলে সারাদিনের শরীর খারাপ লাগা লেগেই থাকে।

বিশেষজ্ঞদের মতে, এমন সমস্যা এড়াতে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া অত্যন্ত উপকারী। বদহজমের উপসর্গ দেখা দিলে নিচের ৫টি খাবার পেটের জন্য হতে পারে দারুণ সহায়ক—

১. দই
দই একটি প্রাকৃতিক প্রোবায়োটিক খাবার, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি পেটের উপকারী ব্যাকটেরিয়া সংরক্ষণে সহায়তা করে এবং হজম প্রক্রিয়াকে করে আরো কার্যকর। বদহজম বা অ্যাসিডিটির সমস্যা হলে প্রতিদিন এক বাটি দই খাওয়া যেতে পারে।

২. কলা
কলায় রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম, যা শরীরের সোডিয়াম ব্যালেন্স বজায় রাখে এবং পানি জমে থাকার প্রবণতা কমায়। এটি গ্যাস বা পেট ফাঁপার সমস্যা থেকে মুক্তি পেতে কার্যকর ভূমিকা রাখে।

৩. ডিম
প্রচুর প্রোটিন থাকায় ডিম সহজে হজম হয় এবং পেট ভরা রাখে অনেকক্ষণ। সকালের নাশতায় ভারী কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিবর্তে ডিম খাওয়াই ভালো, বিশেষ করে যদি হজমের সমস্যা লেগেই থাকে।

৪. ওটস
ওটসে রয়েছে ফাইবার যা হজমে সহায়ক এবং অন্ত্র পরিষ্কারে সহায়তা করে। এটি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও পেট থাকে হালকা।

৫. শসা
শসায় থাকা পানি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের অতিরিক্ত লবণ ও পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এতে পেট ফাঁপার সমস্যা অনেকটাই কমে যায়।

যারা নিয়মিত হজমের সমস্যায় ভোগেন, তাদের উচিত খাবারে ভারসাম্য রাখা এবং পর্যাপ্ত পানি পান করা। পাশাপাশি এই উপকারী খাবারগুলো প্রতিদিনের ডায়েটে রাখলে পেট থাকবে সুস্থ, মনও থাকবে ফুরফুরে!

ভোরের আকাশ//র.ন

শেয়ার করুন: