শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

গণেশ চতুর্থীর স্পেশাল ক্ষীরের মোদক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণেশ চতুর্থীর উৎসব মানেই ভোগের নানা আয়োজন। আর এই বিশেষ দিনে ঘরেই যদি তৈরি করা যায় নরম, সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় ক্ষীরের মোদক, তাহলে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়। খুব অল্প উপকরণে ও সহজ কয়েকটি ধাপেই তৈরি করা যাবে এই মজাদার মিষ্টি। 

চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে সহজেই ক্ষীরের মোদক তৈরির রেসিপি।

উপকরণ:

  • ৫০০ গ্রাম খোয়া ক্ষীর বা মাওয়া
  • ১ কাপ পাউডার চিনি, স্বাদ অনুযায়ী
  • ½ চা চামচ এলাচ গুঁড়া
  • ১ টেবিল চামচ ঘি
  • কয়েক ফোঁটা কেওড়া জল বা গোলাপ জল (ঐচ্ছিক)
  • সামান্য কেশর বা কুচি করা ড্রাই ফ্রুটস

প্রস্তুত প্রণালি:

১. প্রথমে কড়াইয়ে ১ চা চামচ ঘি গরম করে খোয়া ক্ষীর বা মাওয়া দিন। মাঝারি থেকে কম আঁচে ভালোভাবে নাড়তে থাকুন।

২. ক্ষীর নরম হয়ে এলে পাউডার চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চিনি গলে মিশ্রণটি কিছুটা তরল হয়ে যাবে।

৩. ক্রমাগত নাড়তে থাকুন। মিশ্রণটি যখন কড়াইয়ের গা ছেড়ে দলা পাকিয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দিন।

৪. এবার এলাচ গুঁড়া ও কয়েক ফোঁটা কেওড়া জল বা গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

৫. মিশ্রণটি একটি পাত্রে নিয়ে সামান্য ঠান্ডা করুন, যাতে হাতে নিয়ে কাজ করা যায়।

আরও পড়ুন

আবহাওয়ার পূর্বাভাসে নতুন এআই মডেল আনল গুগল

৬. মোদকের ছাঁচে সামান্য ঘি লাগিয়ে নিন। এরপর ছাঁচে ক্ষীরের মিশ্রণ চেপে ভরে দিন। মাঝখানে চাইলে কুচি করা ড্রাই ফ্রুটস বা কেশর পুর হিসেবে দিতে পারেন।

৭. ছাঁচটি সাবধানে খুলে মোদক বের করে নিন। একইভাবে সব মোদক তৈরি করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: