শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাম খাওয়ার পর কোন খাবার এড়িয়ে চলবেন?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্রীষ্মের এই মরসুমে আম-কাঁঠালের পাশাপাশি বাজারে কালো ও রসালো জ্যামের  সমারোহ চোখে পড়ার মতো। ওষুধি গুণে ভরপুর এই ফলটি কেবল খেতেই সুস্বাদু নয়, বরং এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে রক্তস্বল্পতা দূর করতে জাম দারুণ কার্যকরী।

তবে বিশেষজ্ঞরা বলছেন, জামের সঙ্গে কিছু খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এতে গ্যাস, অম্বল, পেট ফাঁপা কিংবা অস্বস্তির মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই জাম খাওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

আচার খাওয়ার আগে সতর্কতা

আচার ও জাম—দুটোই অম্লধর্মী খাবার। একসঙ্গে খেলে পাকস্থলীতে অম্লের পরিমাণ বেড়ে যেতে পারে। ফলে বুকজ্বালা, অম্বল বা খাদ্যনালিতে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই জাম ও আচারের মধ্যে অন্তত এক ঘণ্টার ব্যবধান রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

হলুদযুক্ত খাবার এড়িয়ে চলুন

হলুদ উপকারী হলেও জামের সঙ্গে খেলে কিছু মানুষের পেটে অস্বস্তি তৈরি হতে পারে। বমিভাব বা জ্বালাপোড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই জাম খাওয়ার আগে বা পরে হলুদযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে কিছুটা সময়ের ব্যবধান রাখা ভালো।

ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি খাবার নয়

জাম তুলনামূলক দ্রুত হজম হয়। অন্যদিকে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার হজম হতে বেশি সময় লাগে। ফলে একসঙ্গে খেলে হজমতন্ত্রের ওপর চাপ পড়ে। এতে গ্যাস, পেট ফাঁপা বা ভারী লাগার সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জাম খাওয়ার অন্তত এক থেকে দুই ঘণ্টা পর এসব খাবার খাওয়া ভালো।

জামের পরপরই দুধ নয়

জাম খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ পান করলে হজমের সমস্যা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে গ্যাস, পেটব্যথা বা অস্বস্তি হতে পারে। তাই জাম খাওয়ার পর অন্তত এক থেকে দুই ঘণ্টা বিরতি দিয়ে দুধ পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

পানি পানেও থাকতে হবে সতর্ক

আরও পড়ুন

পরিবেশ সচেতনতায় এক মিনিটের চলচ্চিত্র উৎসব

জাম খাওয়ার পরপরই পানি পান করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এতে অম্বল বা বদহজমের ঝুঁকি বাড়তে পারে। তাই জাম খাওয়ার পর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট পানি না খাওয়াই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, জাম অত্যন্ত উপকারী একটি ফল। তবে সঠিক নিয়ম মেনে না খেলে এর উপকারিতার বদলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক সময়ে ও সঠিকভাবে জাম খেলে এর পুষ্টিগুণ পুরোপুরি উপভোগ করা সম্ভব।

ভোরের আকাশ/জেআ

খাদ্যাভ্যাসপুষ্টিগুণজামহজমশক্তিস্বাস্থ্য সচেতনতা

শেয়ার করুন: