শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কঠোর পরিশ্রমের পরও ওজন কমছে না? জানুন ভুল সময় ওজন মাপার কারণ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কঠোর পরিশ্রমের পরও ওজন কমছে না? জানুন ভুল সময় ওজন মাপার কারণ
কঠোর পরিশ্রমের পরও ওজন কমছে না? জানুন ভুল সময় ওজন মাপার কারণ

অনেকেই ওজন কমানোর জন্য খাবারে নিয়ন্ত্রণ আর কঠোর পরিশ্রম করেন। কেউ কেউ আবার খাবার খাওয়াই বন্ধ করে দেন। কিন্তু এরপরও যখন ওজন মেপেন, দেখেন ওজন কমেনি। এমন অবস্থায় হতাশ হওয়া স্বাভাবিক, কারণ প্রচেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে একটি বড় কারণ হলো ভুল সময়ে ওজন মাপা।

আসুন, জানি কখন ওজন মাপা ঠিক নয়—

১. সন্ধ্যার সময়
সন্ধ্যা শেষে ওজন মাপলে শরীরের ওজন বেশি দেখায়। সারাদিনের খাবারের প্রভাব পড়ে, তাই সন্ধ্যার পর এই সময়ে ওজন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তাই সন্ধ্যায় ওজন পরীক্ষা এড়ানো উচিত।

২. ব্যায়ামের পর
কঠোর ব্যায়ামের পরে শরীর পানি ধরে রাখে এবং প্রদাহ সৃষ্টি হয়। এর ফলে ওজন বেড়ে যায়। তাই ওয়ার্কআউটের ঠিক পরপর ওজন মাপা সঠিক নয়।

৩. ভারী খাবারের পর
যদি রাতে প্রচুর কার্বোহাইড্রেট ও চিনি সমৃদ্ধ খাবার খেয়ে থাকেন, তাহলে শরীরে অতিরিক্ত জল ধরে রাখার কারণে ওজন বেশি দেখা যায়।

৪. মাসিকের সময়
পিরিয়ডের সময় হরমোনের ওঠানামা ও শরীরে পানি ধারণ বাড়ায় ফোলাভাব সৃষ্টি করে, যা ওজন বাড়ানোর মতো প্রভাব ফেলে।

৫. চাপ ও ঘুমের অভাব
দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অপর্যাপ্ত ঘুম শরীরে ওজন বৃদ্ধি করতে পারে।

কখন মাপবেন ওজন?
বিশেষজ্ঞদের মতে, সঠিক সময় হলো—সকালে ঘুম থেকে উঠে বাথরুম যাওয়ার পর, খালি পেটে। এই সময় শরীরের ওজন সবচেয়ে স্থিতিশীল থাকে এবং পরিমাপ সবচেয়ে সঠিক হয়।

সুতরাং, ওজন কমানোর পথেই থাকুন কিন্তু ভুল সময় ওজন মাপা থেকে বিরত থাকুন। সঠিক সময় ও সঠিক পদ্ধতিতে ওজন মাপার মাধ্যমে নিজের অগ্রগতি বুঝুন এবং সুস্থ থাকুন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: