শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারে শসা-লেবুর শরবত যেভাবে পানিশূন্যতা দূর করে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয় পর্যাপ্ত পানি ও সতেজতা। সারাদিন পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে পানিশূন্যতা ও ক্লান্তি দেখা দিতে পারে। এ সময় ইফতারে এমন একটি পানীয় রাখা জরুরি, যা দ্রুত তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও সতেজ রাখবে।

এই ক্ষেত্রে শসা-লেবুর শরবত হতে পারে একটি সহজ, স্বাস্থ্যকর ও ঘরোয়া সমাধান। শসার প্রাকৃতিক জলীয় অংশ শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে, আর লেবুর ভিটামিন ‘সি’ ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনে। হালকা ও পুষ্টিকর এই পানীয় ইফতারে শরীরকে দ্রুত রিফ্রেশ করতে কার্যকর।

উপকরণ

শসা কুচি: ১ কাপ, লেবুর রস: ২ টেবিল চামচ, ঠান্ডা পানি: ২ গ্লাস,চিনি বা মধু: ২ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), সামান্য লবণ।

প্রণালি

প্রথমে শসা ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর শসা, লেবুর রস, ঠান্ডা পানি, চিনি বা মধু এবং সামান্য লবণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে শসা-লেবুর শরবত।

ইফতারে এই শরবত শুধু তৃষ্ণাই মেটাবে না, বরং শরীরকে দেবে প্রশান্তি ও সতেজ অনুভূতি। সহজ উপকরণে তৈরি এই পানীয় রোজার সময় সুস্থ থাকতে সহায়ক হতে পারে।

ভোরের আকাশ/তা.কা

 

 

 

ইফতারশসা-লেবু

শেয়ার করুন: