শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ব্রেকআপের পর ‘রিবাউন্ড রিলেশনশিপ’-এর ফাঁদে পড়ছেন না তো?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রেকআপের পর অনেক মানুষ দ্রুত নতুন সম্পর্কের দিকে ঝুঁকে পড়েন, কিন্তু মনোবিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এটি মানসিকভাবে ক্ষতিকর হতে পারে। গবেষণা অনুযায়ী, ব্রেকআপের পর মানুষের মস্তিষ্কে একটি “Emotional Vacuum” বা অনুভূতির শূন্যতা তৈরি হয়। এই শূন্যতাকে দ্রুত ভরতে চাওয়ার প্রবণতাই অনেক সময় Rebound Relationship-এর দিকে ধাবিত করে।

মনোবিজ্ঞানী জানাচ্ছেন, Rebound Relationship মানে হলো—পুরোনো সম্পর্কের ব্যথা ভুলতে দ্রুত নতুন কারও সঙ্গে সম্পর্কের মধ্যে ঢুকে পড়া। কিন্তু এই সময়ে মানুষ আসলে নতুন কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না। বরং নিজের একাকিত্ব বা মনস্তাত্ত্বিক শূন্যতা থেকে পালানোর চেষ্টা করে। বিশেষজ্ঞরা এটিকে তুলনা করেছেন এমনভাবে, “একটি ভাঙা কাপের মধ্যে পানি ঢাললে তা আবারও গড়িয়ে পড়ে, কারণ কাপটি এখনো সারানো হয়নি।”

গবেষণা অনুযায়ী, যারা ব্রেকআপের পর দ্রুত নতুন সম্পর্কে যায়, তারা সাধারণত Unresolved Attachment-এর মধ্যে থাকে। মানে, পুরোনো সম্পর্কের ক্ষত এখনও শুকোয়নি, বরং তার ওপর নতুন আবরণ পড়েছে। এতে নতুন মানুষটি অনেক সময় Emotional Bandage-এর মতো ব্যবহার হয় এবং সম্পর্ক সত্যিকারের ভালোবাসার উপর ভিত্তি করে তৈরি হয় না।

আরও পড়ুন

তাসনিয়া ফারিণের কথায় কৌতূহল, কীসের অপেক্ষা?

মনোবিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন, “Move on” মানে নতুন সম্পর্কের দিকে ঝাঁপানো নয়। বরং এটি হলো পুরোনো সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে নিজেকে বোঝা। নিজের ভেতরের ভারসাম্য খুঁজে পাওয়াই আসল Move on। এই ভারসাম্য এলে মানুষ একাকীত্বও স্বীকার করতে পারে এবং মানসিক শান্তি বজায় রাখতে সক্ষম হয়।

বিশেষজ্ঞরা আরও বলেন, ভালোবাসা কখনো বদলানোর জিনিস নয়। যার মন ভাঙেছে, তার প্রয়োজন নতুন প্রেম নয়, বরং মানসিক সহায়তা এবং নিজেকে সারানো। পুরোনো সম্পর্কের ক্ষত সারানোর পরই নতুন সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া উচিত।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: