শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চেহারায় বয়সের ছাপ পড়বে না, নিয়মিত এই ৫ ফল খেলে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চেহারায় বয়সের ছাপ পড়বে না, নিয়মিত এই ৫ ফল খেলে
চেহারায় বয়সের ছাপ পড়বে না, নিয়মিত এই ৫ ফল খেলে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ও ত্বকে নানা পরিবর্তন ঘটে। বিশেষ করে ত্বক ধীরে ধীরে পাতলা ও ফ্যাকাশে হয়ে যায়, যা বয়সের ছাপ স্পষ্ট করে তুলে ধরে। তবে ডায়েটিশিয়ানরা বলছেন, সকালে নিয়মিত কিছু নির্দিষ্ট ফল খেলে বয়সের চেহারা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, সেই ৫টি অ্যান্টি-এজিং ফলের নাম।

১. পেঁপে
পেঁপে ভিটামিন এ, সি, বিভিন্ন এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি ত্বকের মৃত কোষ দূর করে, ব্রণ কমায়, সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাশাপাশি পেঁপে অন্ত্রের স্বাস্থ্যেও উপকারী।

২. আমলকি
আমলকি ভিটামিন সি ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম উৎস। এটি ত্বক পুনরুজ্জীবিত করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বার্ধক্যের প্রক্রিয়া বিলম্বিত করে।

৩. কালো আঙুর
কালো আঙুরে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের ক্ষতি প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে, এর ফ্ল্যাভোনয়েড ক্যান্সার, ডায়াবেটিস, আলঝাইমার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৪. স্ট্রবেরি
স্ট্রবেরিতে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড, যা ত্বক পরিষ্কার ও ব্রণ প্রতিরোধে কার্যকর। এটি কম ক্যালোরি ও চিনি সমৃদ্ধ হলেও ফাইবার, ক্যালসিয়াম ও পটাসিয়ামের ভালো উৎস।

৫. কিউই
কিউই ভিটামিন সি, কে, ই ও ফাইবারে পূর্ণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে।

বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন এই ফলগুলো নিয়মিত খেলে শরীর ও ত্বক সুস্থ থাকবে, যা চেহারায় বয়সের ছাপ কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: