শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চল্লিশের পর ত্বকের তারুণ্য বজায় রাখতে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে খাদ্যতালিকায় পরিবর্তন আনা প্রয়োজন। কারণ ত্বকের লাবণ্য ফেরাতে জীবনযাপনে খাদ্যাভ্যাসে গুরুত্ব দিতে হবে। আর খাদ্যতালিকায় চার খাবার সেই ক্ষেত্রে হয়ে উঠতে পারে দারুণ এক কার্যকরী।

অনেকসময় বয়স পঞ্চাশ পার করা নারীকে দেখে মনে হয় এখনও ত্রিশ বছরের তরুণী। আবার কখনো কখনো ত্রিশের কোটায় থাকা নারীকে মনে হয় মধ্যবয়স্কা। এর পেছনে দায়ী ত্বক। ত্বকের বয়সের ছাপের কারণে অনেককে বেশি বয়সী লাগে। আবার ঠিকমতো যত্ন নিলে অনেক বয়সেই টান টান ত্বকের অধিকারী হওয়া যায়।

রূপচর্চা, সঠিক ডায়েটের অভাব হলে অকালে বুড়িয়ে যেতে পারেন যেকেউ। আরও একটি কারণে ত্বকে বলিরেখা পড়ে। সেটি হলো কোলাজেন প্রোটিনের ঘাটতি। এই প্রোটিনের অভাবে ত্বক কুঁচকে যায়, বলিরেখা পড়তে শুরু করে।

কোলাজেন কী? 
কোলাজেন এমন একটি প্রোটিন, যা ত্বক ও চুলের গঠনে বিশেষ ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের ঘাটতি শুরু হয়। এছাড়াও অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, দূষণ, ধূমপানের অভ্যাস ইত্যাদি এই প্রোটিন উৎপাদনের হার আরও কমিয়ে দেয়। ফলস্বরূপ, অকালেই চেহারা বুড়িয়ে যায়, চামড়া ঝুলে যায়, বলিরেখা ফুটে ওঠে। হারিয়ে যায় ত্বকের জেল্লা। অনেকে কোলাজেনের ঘাটতি মেটাতে অ্যান্টি-এজিং চিকিৎসা করান। কেউবা মুখে মাখেন কোলাজেন সমৃদ্ধ ক্রিম। তবে এগুলো ব্যয়সাপেক্ষ। তারচেয়ে বরং ভরসা রাখতে পারেন ঘরে তৈরি বিশেষ পানীয়তে।

উপকরণ

কুমড়োর বীজ (এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নিতে পারে)

নারকেল (এটি স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ, যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারি)

খেজুর (ভিটামিন ও বিভিন্ন রকম খনিজে পূর্ণ এই উপাদানটি ত্বকের জন্য স্বাস্থ্যকর)

সূর্যমুখীর বীজ (এটি ভিটামিন ই-তে ভরপুর। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে এই বীজ)

প্রণালি

এক কাপ পানিতে এক চামচ কুমড়োর বীজ, এক চামচ কোড়ানো নারকেল, ২টি খেজুর এবং এক চামচ সূর্যমুখীর বীজ নিন। এসব উপাদান ভালো করে ব্লেন্ড করে নিন। প্রতিদিন নিয়ম করে এই পানীয় পান করুন

আর কী থেকে পাবেন কোলাজেন?
কোলাজেনের জন্য গ্লাইসিন ও প্রোলিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড খুব জরুরি। পরিমাণমতো মাংস, দুধ, দুগ্ধজাত পণ্য, ডাল, সয়াবিন, বাদাম বা তিল খাদ্যতালিকায় রাখতে পারেন। কোলাজেনের আর একটি উৎস হলো হাইড্রক্সিপ্রোলিন। আর তা বৃদ্ধির চাবিকাঠি রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ খাবারে। তাই খাদ্যতালিকায় রাখুন আমলকি, পেঁপে, পেয়ারা, লেবু, আঙুর, ক্যাপসিকাম, আলু, করলার মতো ফল ও সবজি।

ভোরের আকাশ/তা.কা

উজ্জ্বলতাতারুণ্যত্বক

শেয়ার করুন: