শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় সিঙ্গাপুর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এবং মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সিঙ্গাপুর তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে।

আরও পড়ুন

দেশের বস্ত্র খাতকে গতিশীল করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

বৈঠকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতের অবকাঠামোগত উন্নয়ন, বিমান চলাচল খাতের আধুনিকায়ন বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার সহজীকরণ ও আধুনিকীকরণ, যৌথ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, কার্বন ক্রেডিট সহযোগিতা এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: বাসস

ভোরের আকাশ/জেআ

সিঙ্গাপুরবাংলাদেশপ্রযুক্তি শিক্ষাকারিগরি প্রশিক্ষণ

শেয়ার করুন: