শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আজ রোববার (১৪ সেপ্টেম্বর)। আগামী ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। এদিকে গঠনতন্ত্র পরিবর্তন করে চাকসুতে নতুন চারটি পদ যুক্ত করা হচ্ছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অফিসে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এবারের চাকসু নির্বাচনে হল সংসদের মনোনয়নপত্রের ফি ধরা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। এ সময় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ক্ষেত্রে প্রার্থীদের কঠোর নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, 'তফসিল অনুযায়ী আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে, সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।'

তিনি আরও বলেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রতিটি প্রার্থীকে একটি ডোপ টেস্ট কার্ড দেওয়া হবে। পরে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে গিয়ে ৩৫০ টাকা ফি দিয়ে ডোপ টেস্টের নমুনা জমা দিতে হবে।

চাকসুর কেন্দ্রীয় সংসদে মোট পদ সংখ্যা ২৮টি এবং প্রতিটি হল সংসদে ১৬টি করে পদ থাকবে। গত ২৮ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

তফসিল অনুযায়ী, চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর শুধুমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, ১৫ ও ১৬ সেপ্টেম্বর সংগ্রহ ও জমাদান, ১৭ সেপ্টেম্বর কেবল জমাদান, ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হবে।

এছাড়া আজই চূড়ান্ত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন।

ভোরের আকাশ/তা.কা

চাকসু নির্বাচনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: