শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। এবার তাকে নিয়ে আলোচনা সম্প্রতি ভাইরাল হওয়া তার একটি নাচের ভিডিওর কারণে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ও ক্ষোভ প্রকাশ করেন ভাইরাল শিক্ষিকা মোনামি।

ইংরেজি ভাষায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, তখন প্রধান খবর হয়ে উঠল তার ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও।

ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে মোনামি জানান, ‘এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও শুধু বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে তিনি সেটি ফেসবুকে নিজের ওয়ালে রি-পোস্ট করেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে।

কিন্তু সেই ভিডিও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন ঢাবির এই আলোচিত শিক্ষিকা।

ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তিদের উদ্দেশে তিনি লেখেন, ‘কিছু টাকা কামানোর জন্যই হয়তো এই ক্লিপটি সংবাদমাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।’

তবে যে বা যারাই এটি করুক না কেন, তাদের প্রতি মোনামির প্রার্থনা- ‘আল্লাহ যেন তাদের এ ধরনের নিচু পথ পরিহার করে আরও সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের তৌফিক দান করেন।’

নিজের নাচ ও বয়স নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডে নান্দনিকভাবে নাচার মতো আদর্শ বয়স বা ফিগার তার নেই- এটা তিনি জানেন। তবে একজন নৃত্যশিল্পীর জন্য বয়স বা শারীরিক গঠন চূড়ান্ত মাপকাঠি হবে, তা কে নির্ধারণ করে দেয়?’

মোনামি জানান, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিক মহলের সমালোচকদের ট্রলের শিকার হতে পারেন, সে বিষয়ে তার ধারণা ছিল। তবে তিনি তাতে বিন্দুমাত্র পরোয়া করেননি।

কারণ অনুষ্ঠানটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়েহলুদ, আর ভাইয়ের বিশেষ দিনে আনন্দ প্রকাশ করা তার বহুদিনের ইচ্ছা ছিল। এই নাচের জন্য তিনি বিন্দুমাত্র লজ্জিত বা বিব্রত নন বলেও স্পষ্ট জানিয়ে দেন।

আরও পড়ুন

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে বেশ আলোচিত ঢাবি শিক্ষিকা মোনামি। সে সময় আন্দোলন থেকে আটক হওয়া এক ছাত্রকে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে একাই ছিনিয়ে নিয়েছিলেন তিনি।

পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন মোনামি। ফলে অন্তর্র্বতী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন ঢাবির সহকারী প্রক্টর হিসেবে। তবে বিএনপি সরকার গঠনের মাস কয়েক পরেই তিনি সেই পদ থেকে ইস্তফা দেন।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: