শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

শিশুদের খাবারের মানে কোনো আপস নয়: ববি হাজ্জাজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কর্মসূচিতে শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান, নিরাপদ সংরক্ষণ ও সময়মতো বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিশুদের পুষ্টি ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না।

স্কুল ফিডিং কর্মসূচির সঙ্গে যুক্ত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশ নেন।

সভায় খাদ্যের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ে খাবার সরবরাহ, যথাযথভাবে সংরক্ষণ এবং সুষ্ঠু বিতরণব্যবস্থা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচির প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

বাংলাদেশে দেখা যায়নি জমাদিউস সানির চাঁদ

সভায় শিশুদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়টি আলোচনায় উঠে আসে।

স্কুল ফিডিং কর্মসূচির উদ্দেশ্য সফল করতে খাদ্য সরবরাহ থেকে শুরু করে সংরক্ষণ ও বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন বলে সভায় গুরুত্ব দেওয়া হয়।

ভোরের আকাশ/জেআ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীববি হাজ্জাজ

শেয়ার করুন: