শিরোনাম
বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেবর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছে

জবিতে পাবলিক এডমিনিস্ট্রেশন ডে উদ্‌যাপন, নবীন বরণ-বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের উদ্যোগে নানা জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে-২০২৬’। এ উপলক্ষে বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া জুলাই গনঅভ্যুত্থানের শহীদের স্মরণে “মুক্তির মন্দির সোপানতলে,কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে” গান গেয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে , লোক প্রশাসন বিভাগের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, “লোক প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের প্রশাসন পরিচালনার দায়িত্ব পালনকারী নেতৃত্ব তৈরি হবে। তাই শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমিক হতে হবে এবং দলমতের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করতে হবে। দেশপ্রেম ও দায়িত্ববোধ অন্তরে ধারণ করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, প্রশাসন ও সরকার পরিবর্তনের পর নতুন নেতৃত্বকে সহযোগিতা না করে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার প্রবণতা দেখা যায়। এ ধরনের মানসিকতা দিয়ে কখনো জাতির উন্নয়ন সম্ভব নয়। উন্নত বিশ্বের দেশগুলোতে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় নীতির ধারাবাহিকতা বজায় থাকে। আমাদেরও ইতিবাচক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। সংকীর্ণ মানসিকতা পরিহার করে প্রশাসনে দায়িত্ব পালনকারীদের গঠনমূলক কাজে সহযোগিতা করতে হবে। কোনো বিষয়ে দ্বিমত থাকলে বাধা সৃষ্টি না করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরতে হবে।

লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ, সহকারী প্রক্টরবৃন্দ, পিআরআইপি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলী আহাম্মেদ আরাফ ও কান্তা মাহজাবীনের উপস্থাপনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে রাখেন।

আরও পড়ুন

বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের

অনুষ্ঠানে বিভাগের ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ১৬তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ ছাড়া অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের ‘স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব’-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি , নাটক ও নৃত্য পরিবেশন করা হয়। র‍্যাফেল ড্র এর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: