এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র