শিরোনাম
দেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ডিসেম্বরে হতে পারে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে এ নিয়োগ পরীক্ষা। শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা।

জানা গেছে, এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের নিয়োগ পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এত দিন শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হলেও এবার পরীক্ষা শেষে সরাসরি নিয়োগের ব্যবস্থা রাখা হচ্ছে। এ কারণে প্রচলিত ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত হবে।

আরও পড়ুন

চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

এর আগে সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা।

দীর্ঘ বিরতির পর এবার নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে নতুন পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। পরীক্ষাপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়াও চলমান রয়েছে।

ভোরের আকাশ/জেআ

শিক্ষক নিবন্ধনএনটিআরসিএ

শেয়ার করুন: