শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

গবেষণার উদ্ভাবন শিল্পে কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কেবল প্রকাশনা ও একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্পপ্রতিষ্ঠান ও জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে যৌথ গবেষণায় অর্থায়ন বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর কার্যালয় (টেকনোলজি ট্রান্সফার অফিস—টিটিও) প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে স্টার্টআপ ইনকিউবেটর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, গবেষণার ফলাফলকে বাস্তব জীবনের সমস্যা সমাধান, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজে লাগাতে হবে। গবেষণার সাফল্য শুধু প্রকাশনা বা উদ্ধৃতির সংখ্যা দিয়ে মূল্যায়ন করা যথেষ্ট নয়; নতুন প্রযুক্তি উদ্ভাবন, কার্যকর নমুনা প্রযুক্তি (প্রোটোটাইপ) তৈরি এবং মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে (আইআইইউসি) তিন দিনব্যাপী ‘পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রযুক্তি, সফটওয়্যার ও পরামর্শসেবার জন্য এখনো অনেকাংশে বিদেশের ওপর নির্ভরশীল। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এসব সমস্যার দেশীয় সমাধান দেওয়ার সক্ষমতা রয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের সরবরাহব্যবস্থার স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, তৈরি পোশাক কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার দক্ষতা বৃদ্ধির মতো খাতে গবেষণার সুযোগ রয়েছে।

তিনি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে গবেষকদের গবেষণাগারের গণ্ডি পেরিয়ে শিল্পকারখানায় গিয়ে বাস্তব চাহিদা ও সমস্যাগুলো চিহ্নিত করার পরামর্শ দেন। তাঁর মতে, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠলে গবেষণার ফলাফল সরাসরি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগানো সম্ভব হবে।

ইউজিসি চেয়ারম্যান জানান, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পরিচালিত ব্যবহারিক গবেষণায় অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিজ্ঞানীদের আন্তর্জাতিক মানের উন্নত গবেষণাগার ও গবেষণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত অভিজ্ঞতা দেশের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর কার্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এসব কার্যালয়ের মাধ্যমে গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তির মেধাস্বত্ব সংরক্ষণ, পেটেন্ট গ্রহণ এবং শিল্পপ্রতিষ্ঠানকে প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়ার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে স্টার্টআপ ইনকিউবেটর প্রতিষ্ঠায় কৌশলগত অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর, তরুণ উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং আগামী পাঁচ বছরে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, লাইট ইঞ্জিনিয়ারিং এবং জীবপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশীয় সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য জাতীয় উদ্ভাবন নীতির দিকনির্দেশনা অনুসরণ এবং গবেষণা, শিল্প ও উদ্যোক্তা খাতের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুন

বাংলাদেশে ওএইচসিএইচআরের নতুন মিশনপ্রধান সাবিন লাউবার

আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসমত আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার ড. আজনি হাসিলিজান বিনতে আবি হালিম, আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া, আইআইইউসির অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ, অধ্যাপক ড. শিকদার সানবিম ইসলাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

এ সময় সম্মেলনের আয়োজক কমিটির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

ভোরের আকাশ/জেআ

বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: