চিতলমারীতে প্রিয়াংকা মল্লিক ফাউন্ডেশনের অনুদান প্রদান

বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রিয়াংকা মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক দুর্গা মন্দিরে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বড়বাঁক শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে প্রিয়াংকা মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুদানে উদ্বোধন করেন রফিকুল ইসলাম উপপরিচালক সমাজসেবা বাগেরহাট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সোহেল পারভেজ সমাজসেবা অফিসার বাগেরহাট। এছাড়াও আরও বক্তব্য রাখেন রঞ্জন হালদার ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার চিতলমারী, অজিত কুমার মন্ডল সভাপতি প্রিয়াংকা মল্লিক ফাউন্ডেশন, অতীন্দ্রনাথ বিশ্বাস সহসভাপতি, ঠাকুরদাস মজুমদার সহসভাপতি, তুষার কান্তি বৈরাগী সাধারণ সম্পাদক, সুরেশ মজুমদার কোষাধ্যক্ষ, ধনীন্দ্রনাথ সমাদ্দার দপ্তর সম্পাদক, রমেশ চন্দ্র বাইন প্রচার সম্পাদক, বিনয় কৃষ্ণ পোদ্দার কার্যকরী সদস্য, শৈলেন্দ্র নাথ মন্ডল গ্রাম প্রধান, নরোত্তম মিস্ত্রিপ্রমুখ।
ভোরের আকাশ/মো.আ.