শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ নারী আটক

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ নারী আটক
বরিশালে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ নারী আটক

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে ২০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে বরিশাল জেলার কোতোয়ালি মডেল থানাধীন কোস্টাল বরফকল (বটতলা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল সূত্রে জানা গেছে, অভিযানে একটি টিনের ছাউনিযুক্ত এককক্ষ বিশিষ্ট বসতঘর থেকে একটি ছোট কাপড়ের থলির ভেতর থাকা জিপারযুক্ত পলিথিন প্যাকেটে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ২ গ্রাম।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির নাম মোসা. মাহফুজা (৩৭) কোস্টাল বরফকল (বটতলা) এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম জাকির হাওলাদার এবং পিতার নাম জব্বার হাওলাদার।

আটকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক।

ভোরের আকাশ/জাআ

বরিশালআটক

শেয়ার করুন: