শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন দিতে ফেব্রুয়ারির একদিন পার হলে জনগণ ছাড় দেবে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

অবিলম্বে তফসিল ঘোষণা করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন দিতে ফেব্রুয়ারির একদিন পার হলে, জনগণ আর ছাড় দেবে না। সবাই এখন ভোট দিতে চায়, পরিবর্তন চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের আয়োজনে ভাউলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, কয়েকটি দল মিলে নির্বাচনকে দেরি করার চেষ্টা করছে। কারণ তারা নির্বাচনকে ভয় পায়। ওই দলগুলো নির্বাচনকে ভয় পায় যে কারণে তারা নির্বাচন পেছাতে চায়। কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার কি করার কর। নির্বাচন ফেব্রুয়ারি মাসের এক দিন বেশি গেলে জনগণ তা মেনে নেবে না।

মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের পরিষ্কার কথা নির্বাচন আমরা ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে চাই। অন্যথায় এদেশের মানুষ এটা মানবে না।

জুলাই সনদে প্রতারণার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, বৃষ্টিতে ভিজে সংসদ ভবনের জুলাই সনদে আমি স্বাক্ষর করেছি। কিন্তু যে সনদে আমি স্বাক্ষর করেছি, আর যেটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে—দুটি এক নয়। আমরা যে পাতায় স্বাক্ষর করেছি, তা বাদ দিয়ে সেখানে অন্য পাতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্ট প্রতারণা ও অন্যায়।

তিনি আরও বলেন, দেশে এখন একটি নাটকীয় অবস্থা তৈরি হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু আমরা জানাতে চাই—এই জনগণ আর প্রতারিত হবে না।

তিনি অঙ্গীকার করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যেই এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান করা হবে বলে ঘোষণা দেন তিনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান করা হবে। আর আমাদের ঘোষিত ৩১ দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যেখানে থাকবে জনগণের ক্ষমতা, মানুষের অধিকার ও কথা বলার স্বাধীনতা। দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

সভায় ৯নং রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফায়েল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/এসএইচ

মির্জা ফখরুলঠাকুরগাঁওনির্বাচন

শেয়ার করুন: