শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ বাবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋতু আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাজীগঞ্জ এলাকার ইমামউদ্দিনের বাড়ির নিচতলার ভাড়াবাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতের স্বামী মাসুম মিয়া তার শ্বশুরকে ফোন দিয়ে জানান, ঋতু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে ওই ভাড়া বাসায় ওঠেন দম্পতি। প্রায় তিন বছর আগে প্রেমের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত বলে জানা গেছে।

নিহতের বাবা মো. কাশেম মিয়ার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঘরের বাইরে তালা দেওয়া ছিল।

ফতুল্লা থানার এসআই সঞ্জীব জোয়াদ্দার জানান, “লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।”

ভোরের আকাশ/মো.আ.

মরদেহগৃহবধূর মৃত্যুনারায়ণগঞ্জপুলিশ

শেয়ার করুন: