শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কটিয়াদীতে ব্যাটারি কারখানাকে জরিমানা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পরিবেশ দূষণের অভিযোগে একটি ব্যাটারি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পরিচালিত অভিযানে ‘কেজি এন্টারপ্রাইজ’ নামের ওই প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ক্ষতিকর বর্জ্য ও ধোঁয়ার মাধ্যমে পরিবেশ দূষণ করার অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা। কারখানাটির কার্যক্রমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ও দূষণের বিভিন্ন অভিযোগের সত্যতা মেলায় এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

সাতকানিয়ায় তরুণীর আত্মহত্যা

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, পরিবেশ রক্ষায় ক্ষতিকর ও অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই


 

জরিমানা আদায়লাবনী আক্তার তারানা

শেয়ার করুন: