শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সাতকানিয়ায় তরুণীর আত্মহত্যা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতি তুলাতলি এলাকায় মারজাহান (২২) নামে এক ডিভোর্সপ্রাপ্ত তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাত আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মারজাহান স্থানীয় আব্দুল কাদের ও শাহানাজ বেগমের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে তার বিয়ে হয়েছিল। তবে এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের কোনো সন্তান ছিল না। ডিভোর্সের পর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পিতার বসতঘরের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। 

একপর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মারজাহানের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

আরও পড়ুন

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ২

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই উত্তম কুমার রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ভোরের আকাশ/ র.ই

আত্মহত্যাউত্তম কুমার রাজবংশী

শেয়ার করুন: