শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর সদর উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিল

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দীর্ঘ ১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলা বিএনপি'র দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে দ্বি বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

কাউন্সিলের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সভায় জেলা বিএনপি'র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ পার করেছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার দ্বিবার্ষিক কাউন্সিলে যোগ্য ত্যাগ নেতাদের মূল্যায়ন করতে হবে। ভোট দিয়ে যোগ্য ত্যাগী নেতাদের বিজয়ী করতে হবে। অতি দ্রুত সুস্থ একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের প্রচারণা করতে হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলার দ্বি বার্ষিক কাউন্সিলে ৪৫৭ জন ভোটার তিনটি পদে ৮ জন প্রার্থীকে ভোট দিয়ে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।

ভোরের আকাশ/জাআ

দ্বি-বার্ষিক কাউন্সিলপিরোজপুরনাজিরপুর

শেয়ার করুন: