শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ২ উপজেলার সাংবাদিকদের পিআইবির মাল্টিমিডিয়া প্রশিক্ষণ শুরু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে দুই উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

​রোববার (২৬ জুলাই) ফরিদগঞ্জ উপজেলায় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিআইপি মোতাহের হোসেন পাটওয়ারী। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফাত রহমান। এ সময় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপির সরকার : আখতার হোসেন

​আয়োজকরা জানান, বর্তমান ডিজিটাল যুগে গণমাধ্যমের রূপ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিন দিনব্যাপী এই কর্মশালায় মাল্টিমিডিয়া রিপোর্টিং, মোবাইল জার্নালিজম (মোজো), আকর্ষণীয় ডিজিটাল কনটেন্ট তৈরি, তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং এবং আধুনিক সংবাদ পরিবেশনার বিভিন্ন কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

​অংশগ্রহণকারী স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করে জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক সাংবাদিকতার নানা দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/ এনউব

পিআইবি

শেয়ার করুন: