শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ‘গানাসাস' কার্যালয়ে অগ্নিকাণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধায় শতবর্ষী নাট্য ও সাংস্কৃতিক সংস্থা গানাসাসের নিজস্ব কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে শহরের ডিবি রোডস্থ কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ভোরে স্থানীয়রা ধোঁয়া দেখে ছুটে এলে একটি কক্ষের ভেতর আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গানাসাসের সেক্রেটারি হানিফ বেলাল জানান, 'ভোরে খবর পেয়ে এসে দেখি পুরো কক্ষ আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে সব কিছু ছাই হয়ে যায়। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।'

সদস্য সচিব শাওন আহমেদ জানান, আগুনে ভস্মীভূত কক্ষের ভেতরে ছিল অসংখ্য গুরুত্বপূর্ণ নথিপত্র, আলমারির ভেতরে সাড়ে চার লাখ টাকার পে-অর্ডার চেক, একটি আইপিএস, আলমারি, মাস্টার মেশিন, সাউন্ড সিস্টেম হেড, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।'

ভোরের আকাশ/মো.আ.

কার্যালয়গাইবান্ধাঅগ্নিকাণ্ড

শেয়ার করুন: