হয় মাদক না হয় পুলিশ থাকবে বটিয়াঘাটায় নবাগত পুলিশ সুপার

হয় মাদক নতুবা পুলিশ থাকবে, মাদক এবং বেকারত্ব ও কর্মসংস্থানের কারনে সমাজে অপরাধ প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সমাজ ও এলাকা থেকেই অপরাধ সংঘঠিত হয়। সমাজকে সুশৃঙ্খল ভাবে ধরে রাখতে গেলে গ্রাম, মহল্লা ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
তানাহলে পুলিশের একার পক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সম্ভব না। সমাজ থেকেই অপরাধীর জন্ম হয়। এলাকার মানুষ সচেতন থাকলে কোন এলাকার অপরাধী স্হানীয়ভাবে ত্রাস হয়ে উঠতে পারে না। পরিশেষে সকল অপরাধের দ্বায় নিয়ে সর্বশেষ পুলিশকেই মোকাবিলা করতে হয়। ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে এটা পরিবারের দেখ- ভালের দ্বায়িত্ব। তারপর সমাজের, এরপর রাষ্ট্রের। পুলিশ রাষ্ট্রের জনগনের নিরাপত্তা বিধান করবে এটাই স্বাভাবিক। কিন্তু পরিবার ও সমাজ এর দ্বায় এড়াতে পারেনা। তাই পুলিশের পাশাপাশি সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি বুধবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মো. শরীফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, থানা হেডঃ পাইঃ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, বিএনপি নেতা পলাশ মহলদার, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনি সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতা অলোক মল্লিক সহ থানার এসআই, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল করা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/ এনউব