শিরোনাম
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরাবিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দামবৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারপোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকাডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরাবিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দামবৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারপোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা

এমপি নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা রিমান্ড শেষে কারাগারে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই নির্দেশ দেন।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার জন্য তদন্ত কর্মকর্তা আবেদন করেছিলেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর আদালত মাকছুদাকে এক দিন এবং এমপি গাজী নজরুলকে চার দিনের রিমান্ডে নেওয়ার মঞ্জুরি দিয়েছিলেন।

সেই রিমান্ড শেষে আজ মাকছুদা ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৬ ধারায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন নিহত মরিয়মের বাবা এস. এম. মাসুম বিল্লাহ। মামলার অপর আসামি হলেন বাদীর শ্যালক মো. ওবায়দুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে ইসলামি শরিয়াহ মোতাবেক গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তার বাবা। এসব নির্যাতনের বিষয় মরিয়ম বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানিয়েছিলেন।

এজাহার অনুযায়ী, ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ইসলাম ফোন করে মরিয়মের বাবা এস এম মাসুম বিশ্বাসকে তার বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি অনেক লোকজনের উপস্থিতি দেখতে পান। পরে জানতে পারেন, বাসার একটি কক্ষে মরিয়ম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন।

আরও পড়ুন

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ সময় মরিয়মের বিছানার ওপর একটি হাতে লেখা ‘সুইসাইড নোট’ পাওয়া যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সেখানে স্বামী গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে বিশ্বাসভঙ্গ ও মানসিক কষ্টের কথা লেখা ছিল বলে অভিযোগ করা হয়েছে।

মরিয়মের বাবার অভিযোগ, মো. ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। পরবর্তীতে স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এবং তাদের প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: