শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) টুংগীপাড়া উপজেলা পরিষদের "বজ্রকণ্ঠ" সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, উপজেলার মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার বলেন, টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এ লক্ষ্যে প্রশাসন বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

অন্যদিকে, ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর তার বক্তব্যে অপরাধ দমনে সাইবার পেট্রোলিং ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষায় আধুনিক কৌশল প্রয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অপরাধীদের ডাটাবেইস হালনাগাদ ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করলে অপরাধ দমন আরও কার্যকর হবে।

সভায় বক্তারা আরও বলেন, কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেইস তৈরি, মাদকবিরোধী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং পুলিশ-জনগণ পার্টনারশিপ সভার মাধ্যমে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

সভা শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করতে পারব।

ভোরের আকাশ/জাআ

আইন-শৃঙ্খলা পরিস্থিতিগোপালগঞ্জমতবিনিময় সভা

শেয়ার করুন: