জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমানের কন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৪০০ শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল।
রোববার (২৫ অক্টোবর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ীর আন-নুর ইসলামিক ইনস্টিটিউটের শিশু শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি শোয়েব ইসলাম অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিব চন্দ্র মোহন্ত, ধুনট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বরন তালুকদার, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, শাহ সুলতানা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, বাগবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ডিউ তালুকদার ও সাধারণ সম্পাদক সাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
ভোরের আকাশ/জেআ