এ দেশের জনগন পলাতক ফ্যাসিস্টদের আর রাজনীতি করার সুযোগ দিবে না

আওয়ামী লীগ এদেশে লুটপাট করেছে, দূর্নীতি করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ না হলে কারও চাকুরী হতো না।সে অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য জনগন রাস্তায় নেমে ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে।
সে ফ্যাসিস্ট যেনো আর ফিরে আসতে না পারে সে জন্য আমাদের কে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে পলাতক ফ্যাসিস্টকে রুখে দিবো।এদেশে আর কোনদিন রাজনীতি করার অধিকার তারা পাবে না।এদেশ জনগন পলাতক ফ্যাসিস্টদের রাজনীতি করার সুযোগ দিবে না।
গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রযুক্তি গ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ অধ্যাপক ডা রফিকুল বাচ্চু এসব কথা বলেন ।
শনিবার বিকালে উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন প্রযুক্তি গ্রাম হিসেবে নিভৃত পল্লী বদনী ভাঙ্গাকে বেছে নেওয়া হয়েছে।প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আজকে যদি পোল্ট্রি না থাকতো তবে আমরা মুরগির মাংস পেতাম না,ডেইরি না থাকলে দুধ পেতাম না,গরুর খামার না থাকলে কুরবানির পশুর জন্য প্রতিবেশী দেশের উপর নির্ভর করতে হতো।আজকে আনরা মাছ চাষেও স্বাবলম্বী। প্রযুক্তি আমাদের স্বাবলম্বী করেছে। এ জন্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।বদনীভাঙ্গা গ্রাম থেকে প্রযুক্তি পাশের গ্রামে যাবে,সেখান থেকে তার পাশের গ্রামে যাবে।এভাবে সারা দেশে এর প্রসার লাভ করবে।এখান থেকে প্রযুক্তি নির্ভর কৃষি ছড়িয়ে পরবে।
এসময় গার্মেন্টস শিল্পের অস্থিতিশীলতা নিয়ে ডা বাচ্চু বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য অপশক্তি তাদের সাথে মিলে চেষ্টা চালিয়েছিলো। আজকে মজুরি বোর্ড গঠন করে তাদের বেতন বাড়ানো হয়েছে। স্বস্তির বিষয় হলো তারা কাজে যোগ দিয়েছে।
ইতিমধ্যেই আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। পত্রিকা খুললে দেখবেন যে ১৫ কোটি ৪০ লাখ ডলার যা প্রায় ২০ হাজার কোটি টাকার সমান অর্ডার পাশ্ববর্তী দেশ ভারতে চলে গেছে।এতে আজকে বুঝতে বাকি নাই প্রতিবেশীরা কিভাবে আমাদের ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের অর্থায়নে, তাদের সহযোগিতায়,তাদের দেশে যারা পালিয়েছিলো তারাই দেশে উশৃংখল তান্ডব চালিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য।
অনুষ্ঠানের গেস্ট অব অনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।তিনি বলেন,গাজীপুর কৃষি বিশ্ববিদ্যাল প্রযুক্তির দিক থেকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়। ১ শ টির বেশি উন্নত ফলনশীল ধানের জাত আবিস্কার করেছি আমরা।ক্যাম্পাসের বাইরে এই প্রথম বহিরাঙ্গন প্রযুক্তি গ্রামের মাধ্যমে দেশে কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে আমরাই এসেছি।তাই এ কাজে আপনাদের সহযোগিতা লাগবে।
অনুষ্ঠানের সভাপতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. কাজী এম বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক ও বৃক্ষরোপন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড.ফারহানা ইয়ামিন বলেন,ইতিমধ্যেই আমরা ৪ হাজার ৮ শ ফলজ গাছের চারা বিতরণ সম্পন্ন করেছি। আজকে বদনীভাঙ্গা গ্রামের কৃষকদের মাঝে আমাদের উদ্ভাবিত উন্নত জাতের ২ শ টি চারা বিতরণের মধ্য দিয়ে ৫ হাজার চারা বিতরণ কাজ শেষ হবে।এসময় তিনি বলেন চারা রোপণ করলে হবে না তার পরিচর্যা ও করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আব্দুল আলীম,উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ শ্রীপুর ইউসিসিএ বিআরডিবির চেয়ারম্যান এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ।
ভোরের আকাশ/ এনউব