আড়াইহাজারে যুবদল নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাতে মুন্সিগঞ্জ জেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলামের স্বজনদের দাবি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় নেতা ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারকের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।
এলাকা বাসি জানায়, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য মোবারক বিভিন্ন সময়ে জহিরুল ইসলামকে হুমকি দিয়ে আসছিলেন।
স্বজনদের দাবি, নির্বাচনী বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/সু.পা