সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার - ৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ৮ হাজার ৭'শ টাকা, দুটি মোবাইল ফোন, তাস ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভেষশীর বিলে আব্দুস সোবানের পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান। এ সময় ছয়জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মনারুল ইসলাম (৩৭), মো. জহুরুল ইসলাম (২৭), শ্রী পরিমল চন্দ্র দাস (৩৫), মোহাম্মদ লাল মিয়া মিস্ত্রি (৩৫), মো. নুর আলম (২৬) ও মো. নান্নু মিয়া (৩৫)। তাঁদের সবার বাড়ি উপজেলার পাঁচগাছি শান্তিরাম এলাকায়।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “জুয়া প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভোরের আকাশ/সু.পা