গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে সাংবাদিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য

দীর্ঘ দুই দশক পর সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবে নির্বাচনের আয়োজন ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিকদের অঙ্গন। ১৭টি পদের বিপরীতে ৪৭টি মনোনয়নপত্র গ্রহণের পর নির্বাচনী কার্যক্রমে গতি এসেছে। আগামী ৩ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোলাপগঞ্জের জিবি টেলিভিশনের হলরুমে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়। এ সময় নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রম সম্পন্ন করেন।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সহকর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং মতবিনিময় শুরু করেছেন। ৩ অক্টোবর ভোটগ্রহণের পর একই দিন বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন আবুল কাশেম রুমন, এনামুল হক এনাম, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন ও মাহফুজ আহমদ চৌধুরী। প্রকাশিত তালিকাগুলোতেও সভাপতি পদে এই চারজনের নাম রয়েছে।
সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান, গোলাম দস্তগীর খান ছামিন, মো. জহিরুল ইসলাম ও এমজি মোস্তফা; সহ-সভাপতি পদে আব্দুল খালিক ও মো. বদরুল আলম; সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর, জাহিদ উদ্দিন ও সাকিব আল মামুন; কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ও দেলোয়ার হোসেন মাহমুদ; ক্রীড়া সম্পাদক পদে মো. তামিম আহমদ ও সাজু মিয়া এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ও রুহুল আমিন রয়েছেন।
প্রচার সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন, জালাল আহমদ চৌধুরী ও ফাহিম আহমদ; প্রকাশনা সম্পাদক পদে শাকেল উদ্দিন ও সাইম ইবনে আব্বাস; দপ্তর সম্পাদক পদে রিমন আহমদ, ওলিউর রহমান তামিম ও রুবেল আহমদ তালুকদার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জাবের আহমদ ও সামিল হোসেন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে হাফিজুল ইসলাম, জাবেদ মাহবুব, হাবিবুর রহমান, ফারহান ইসলাম রাজু ও সালমান কাদের দিপু এবং কার্যকরী সদস্য পদে এম. আব্দুল জলিল, জাবেদ আহমদ, বাবর জোয়ারদার, আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল্লাহ আহমদ, মোহাম্মদ মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, ফখরুল ইসলাম, মীর কাওছার, আরিফ আহমদ জিলু ও দীনেশ দেবনাথ মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী কার্যক্রমকে ঘিরে সাংবাদিকদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ও বাড়ছে। ৩ অক্টোবরের ভোটের মাধ্যমে প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
ভোরের আকাশ/সু.পা