পরিকল্পিত নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে মাধবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বিকেলে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে সমাপনী বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এলাকায় শান্তি ও উন্নয়ন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তবে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, নেতাকর্মীদের শান্ত ও সংযত রূপকে যেন কেউ দুর্বলতা না ভাবেন। মাঠপর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।
প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার দেশের অর্থনৈতিক খাত ও বিদ্যুৎ খাতে বড় অঙ্কের বকেয়া রেখে গেছে। একই সাথে বর্তমানে একটি মহল সার ও তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।
সমাবেশে মূল দলের নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিএনপির সভাপতি গোলাপ খাঁন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, বিএনপি নেতা আব্দুল আজিজ, হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সামসুল ইসলাম মামুন, এস.এম.জাবেদ, মোঃ সহিদ মিয়া, ওবায়দুল ইসলাম বাবু, মাসুকুর রহমান, হাজী ফিরোজ মিয়া, বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম ও ফজলুর রহমান বুলেট।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান ও কবির চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জসিম শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুর রহমান ও আল-আমিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেল আহম্মদ ও রনি আহম্মদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাসুদ আলী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লিটন পাঠান, ছাত্রদল নেতা ইমন খান এবং রিফাত খাঁসহ স্থানীয় নেতাকর্মীরা। এবং যেকোনো ধরনের পরিকল্পিত নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে দল-মত নির্বিশেষে সাধারণ জনগণকে সচেতন ও শান্ত থাকার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করা হয়।
ভোরের আকাশ/ এনউব