শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট কমে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও পর্যাপ্ত ফ্লাইট না থাকায় নিয়মিত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। একসময় এ রুটে প্রতিদিন একাধিক ফ্লাইট চলাচল করলেও বর্তমানে সপ্তাহে মাত্র তিন দিন বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে অনেক যাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

বরিশাল বিমানবন্দর সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালুর আগে এ রুটে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার মিলিয়ে প্রতিদিন সর্বোচ্চ আটটি ফ্লাইট চলাচল করত। পরে ধাপে ধাপে বেসরকারি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বন্ধ হয়ে যায়। বর্তমানে শুধু বাংলাদেশ বিমান সপ্তাহে তিন দিন—বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার—ফ্লাইট পরিচালনা করছে।

নিয়মিত যাত্রী মোস্তাফিজুর রহমান ফারুক জানান, জরুরি প্রয়োজনে বুধবার ঢাকায় যাওয়ার প্রয়োজন হলেও সেদিন কোনো ফ্লাইট না থাকায় তাকে পরদিন যাত্রা করতে হয়েছে। এতে গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবারের ফ্লাইটটি ছিল পূর্ণ যাত্রীতে পরিপূর্ণ। এরপরও ফ্লাইট সংখ্যা না বাড়ানো দুঃখজনক।

ব্যবসায়ী আহসান উদ্দিন জালাল বলেন, ঢাকা-বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার মতো পর্যাপ্ত যাত্রী রয়েছে। তাই যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিদিন ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া উচিত।

আরও পড়ুন

খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে ট্রাম্প-ঘনিষ্ঠ লুমার

নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, প্রতিদিন ফ্লাইট না থাকায় সরকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা বাড়ানো হলে যাত্রীসংখ্যাও আরও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

তিনি আরও জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে কয়েক কোটি টাকার উন্নয়নকাজও চলমান রয়েছে।

ভোরের আকাশ/জেআ

ঢাকা-বরিশালবরিশাল

শেয়ার করুন: