শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধামরাইয়ে রাতের আধারে কৃষকের লাউ গাছ কেটে দিল দুর্বৃওরা

ঢাকা (ধামরাই) প্রতিনিধি

প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে আনোয়ার হোসেন নামে এক কৃষকের প্রায় ২০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার।

একটি এনজিও থেকে ঋণ নিয়ে লাউ চাষ করেছিলেন কৃষক আনোয়ার হোসেন। কিন্তু রাতের আঁধারে লাউয়ের জমির এমন পরিণতি দেখে ভেঙে পড়েছেন কৃষক আনোয়ার হোসেন। এনজিওর দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তা পড়েছেন কৃষক পরিবার।

এমন ঘটনা ঘটেছে রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার কুল্লা ইউনিয়নের চর বরদাইল গ্রামে।

সরেজমিনে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের চর বরদাইল এলাকায় আনোয়ার হোসেনের ২০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

কৃষক আনোয়ার হোসেন বলেন, সকালে এসে দেখি লাউ গাছের গোড়া ভেজা, ভিতরে কিছু লাউ নেই। এরপর রোদ উঠতে শুরু করলে গাছ আস্তে আস্তে নুইয়ে পড়া দেখে গাছের গোড়া চেক করে দেখি সব গাছের গোড়া কাটা। দিন বাড়তে বাড়তে গাছ নুইয়ে পড়তে থাকে। এনজিও থেকে ঋণ নিয়ে বিশ শতাংশ জমিতে লাউয়ের চাষ করেছিলাম। ফলনও হয়েছিল বেশ ভালো। সেই ভালো ফলনই যেন কাল হলো। রাতের আঁধারে সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এখন কী করে এনজিওর কিস্তির টাকা পরিশোধ করব আর কী করেই বা পরিবার চালাব। স্বপ্ন সব ভেঙে গেছে।

আনোয়ার হোসেনের স্ত্রী জানান, সকালে মাচার লাউ গাছগুলো নুয়ে পড়েছে। প্রথমে রোদের কারণে ভাবলেও পরে দেখি সব গাছের গোড়া কাটা। কষ্টে ফলানো লাউয়ের জমি কে এত এত ক্ষতি করল? এখন দিশেহারা হয়ে পড়েছি। সব চেয়ে বড় দুশ্চিন্তা হলো চাষের জন্য নেওয়া এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে। প্রতি সপ্তাহে ২২০০ টাকা এনজিওকে দিতে হয়। এখন কী করব এই ভেবে কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রতিবেশী কৃষক সিরাজুল ইসলাম বলেন, রাতের আধারে এমন ঘটনায় আমরাও চিন্তিত। এমন ন্যক্কারজনক ঘটনা যাতে আর কোথাও না ঘটে। আমাদেরও জমি রয়েছে কখন ক্ষতি করে বসে দুর্বৃত্তরা।

একজন কৃষকের কষ্টে ফলানো ফসলের সঙ্গে এমন ঘৃণিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। এ ধরনের ঘটনায় কৃষকদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা না থাকলেও ক্ষতিগ্রস্ত কৃষককে পরবর্তীতে প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে। যাতে করে তিনি কিছুটা হলেও তার ক্ষতি পোষাতে পারে।

তবে এ বিষয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেন থানায় কোনো অভিযোগ করেননি।

ভোরের আকাশ/মো.আ.

ধামরাইদুশ্চিন্তায় কৃষক

শেয়ার করুন: