বর্তমান সরকার অসাম্প্রদায়িক: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার অসাম্প্রদায়িক সরকার বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীরে ৩৬০ মিটার বাঁধ উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। এ জন্য সবাইকে নিজ নিজ এলাকায় থেকে পূজার সার্বিক পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহীসহ তিনটি জেলা সফর করবেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
বাঁধ উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব