শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদির মৃত্যুর প্রতিবাদে জামালপুর বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জামালপুরে পৃথক তিনটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১৯ ডিসেম্বর) রাতে শহরের দয়াময়ী মোড়, পাঁচরাস্তা ও ফৌজদারী মোড়ে বিক্ষোভ করে সাধারণ ছাত্র-জনতা। রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ পেয়ে শহরের দয়াময়ী এলাকায় জড়ো হয় ছাত্র-জনতা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা চত্বর সংলগ্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যাক্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুদ্ধরা।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম নুর, নাফিস আলম দিয়া, আহনামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রকাশ্যে জুলাই যোদ্ধা হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করা হয়। বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা শরিফ ওসমান হাদির খুনিকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ ও হাদি হত্যার বিচার দাবী করেন বক্তারা।

এ দিকে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি পাঁচরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এছাড়াও শহরের ফৌজদারী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেয় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তি ও সাধারণ ছাত্র-জনতা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করে বিভিন্ন স্লোগান দেয়।

ভোরের আকাশ/এসএইচ
 

জামালপুরবিক্ষোভ

শেয়ার করুন: