শিরোনাম
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকালি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা

রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন, ছাত্রলীগ নেতা আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ইমন হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মীরগঞ্জ বাজারসংলগ্ন ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে। আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে।

তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেরোয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে তিন যুবক গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার সামনে আসে। তাদের মধ্যে একজন ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় অপর একজন পাশের সড়ক থেকে পুরো ঘটনা মুঠোফোনে ভিডিও ধারণ করেন।

আগুন দেওয়ার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে ইমনকে আটক করতে সক্ষম হন। সঙ্গে থাকা অপর দুই যুবক পালিয়ে যান।

ব্যাংকের গেটে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আটক যুবককে নিজেদের হেফাজতে রেখে পুলিশে খবর দেন।

গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

পরে স্থানীয় লোকজন ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: