শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে দুই দফা দাবিতে কো-ইড শিক্ষকদের মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোলার চরফ্যাশনে কো-অপারেশন ইন ডেভেলপমেন্ট (কো-ইড) পরিচালিত বিদ্যালয়গুলোর প্রায় ২০০ শিক্ষক-শিক্ষিকা মানববন্ধন ও অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কো-ইড বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে কো-ইড শিক্ষক কল্যাণ চরফ্যাশন সমিতির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয় এবং সারাদিন ধরে চলতে থাকে।

ছবি: ভোরের আকাশ

কো-ইড শিক্ষক সমিতির আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক সাবানা বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমূলক বেতন ও অনিশ্চিত চাকরি ব্যবস্থার মধ্যে দায়িত্ব পালন করছেন। এ অবস্থার উন্নয়নে গত ২৭ অক্টোবর অস্ট্রেলিয়ার কো-ইড কর্তৃপক্ষের কাছে ১৪ দফা দাবি পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

ছবি: ভোরের আকাশ

তারা আরও বলেন, সর্বশেষ ২৩ নভেম্বর দুই দফা দাবি পাঠানোর পর কো-ইড অস্ট্রেলিয়ার ই-মেইল জবাব শিক্ষকদের আরও হতাশ করেছে। এতে শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিলে মানববন্ধন ও অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১২ নম্বর কো-ইড স্কুলের সহকারী শিক্ষিকা মুন্নী ও ২১ নম্বর স্কুলের সহকারী শিক্ষিকা খাদিজা বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি। অথচ আমাদের ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা স্কুলে ফিরবো না।”

ছবি: ভোরের আকাশ

কো-ইড বাংলাদেশ চরফ্যাশন কার্যালয়ের সমন্বয়কারী মো. রিয়াজ হোসেন জানান, শিক্ষকদের দাবিগুলো ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/তা.কা


 

দাবিচরফ্যাশনশিক্ষকমানববন্ধন

শেয়ার করুন: