শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত
গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ‍জুন) বেলা সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, তাওহিদ রিক্সাভ্যান যোগে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় তুষ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শিক্ষার্থীগাইবান্ধানিহত

শেয়ার করুন: