শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

রায়গঞ্জে বিষ প্রয়োগে ৪০ মণ মাছ নিধনের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

এনজিও থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলেন ৭৪ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মমতাজ উদ্দীন সরকার। মাছ বিক্রি করে ঋণ পরিশোধের স্বপ্ন দেখলেও পুকুরে বিষ প্রয়োগে মারা গেছে প্রায় ৪০ মণ মাছ। এতে তাঁর প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গুনগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ, মাছ নিধন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মমতাজ উদ্দীন।

অভিযোগে বলা হয়, শুক্রবার ভোর চারটার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁর ৯৪ শতক আয়তনের পুকুরে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করেন। এতে মাছগুলো মারা যায়। পরে ঘটনার কারণ জানতে চাইলে তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মাছ চাষের জন্য এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছিল। মাছ মারা যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের পক্ষে সোলাইমানের মেয়ে সালমা খাতুন। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: