শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন। অবশিষ্ট দুইজন খুলনা ও সিলেট বিভাগে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।

ভোরের আকাশ/জেআ 

হাম উপসর্গশিশু মৃত্যুহাম

শেয়ার করুন: