শিরোনাম
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মোল্লাহাটে লংমার্চ ঘিরে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উচ্ছাস

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কের আবুল খায়ের সেতু এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। জোটের শীর্ষ নেতাদের একনজর দেখতে এবং লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মধুমতি নদীর ওপর আবুল খায়ের সেতু অতিক্রম করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের গাড়িবহর। প্রায় ১ হাজার ২০০ গাড়ির বিশাল বহরটি লংমার্চে অংশ নিতে যাচ্ছিল।

আরও পড়ুন

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ ডিআইজির

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁরা হাত নেড়ে ও শুভেচ্ছা জানিয়ে লংমার্চে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান। বিশেষ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতাদের একনজর দেখতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ ছাড়া মোল্লাহাট থানা, জয়ডিহি ও গাওলা মাদ্রাসাঘাট এলাকায় মহাসড়কের পাশে নারীদের সুশৃঙ্খল অবস্থান ও অভ্যর্থনা জানানোর দৃশ্যও ছিল উল্লেখযোগ্য।
এ সময় মোল্লাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি মো. হেদায়েত উল্যাহসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: