দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ল ৩টি ঘর

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের সরকার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এই অগ্নিকান্ডে আফাজ উদ্দিন সরকারের ছেলে ফারুক সরকারের দুটি ঘর সম্পূর্ণ এবং মফিজ উদ্দিন সরকারের ছেলে আল আমিনের একটি ঘর আংশিক ভষ্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকান্ডে তাদের ঘরের সমস্ত মালামালসহ প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পোঁছায়। তবে ফায়ার সার্ভিস টিম পৌঁছানোর পূর্বেই স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস টিম লিডার আমজাজ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকানেডে দুই পরিবারের প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করেন।
পরবর্তীতে অগ্নিকান্ডের খবর পেয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, সাথে ৪ পেকেট সুকনো খাবার দেন এবং আবাসন নির্মাণে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।
ভোরের আকাশ/ এনউব