শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

খুলনায় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় অস্ত্রসহ নারী গ্রেপ্তার
খুলনায় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

খুলনা মহানগরীর দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মমির বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-৬।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুরের মনি মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এসআরবি-৬।

দৌলতপুর থানার এসআই দিবাকর জানান, অভিযানকালে মমিকে বাড়িতে পাওয়া যায়নি। তবে ঘর তল্লাশি করে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মমির মাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা সদর থানা এলাকায় দ্বিতীয় অভিযানটি চালানো হয়। নগরীর দক্ষিণ টুটপাড়ার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামের এক ব্যক্তির বাড়ির টিনের প্রাচীরের বাইরের পাশ থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়া রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ওয়ান শুটার গানের বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: