শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

শাহরাস্তিতে বৃদ্ধা মাকে পিটিয়ে রক্তাক্ত করল ছেলে

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​চাঁদপুরের শাহরাস্তিতে টাকার জন্য বৃদ্ধা মাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় মাদকাসক্ত ছেলে সাইফুল ইসলামকে (বড় ছেলে) গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় মাথায় ১৪টি সেলাই নিয়ে থানায় মামলা দায়ের করেছেন আহত মা রেহানা বেগম।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের সুচিপাড়া গ্রামের মৃত ইলিয়াস হোসেনের স্ত্রী রেহানা বেগম দুই ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন। অভিযুক্ত বড় ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় টাকার জন্য তার মাকে মারধর করে আসছিল। 

এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশী বৈঠক হলেও মাদকাসক্ত ছেলেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

গত ১৫ জুলাই ২০২৬ সকালে সাইফুল ইসলাম তার মায়ের কাছে টাকা দাবি করেন। মা রেহানা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি মাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা কাঠের টুকরো দিয়ে সজোরে মায়ের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। 

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ১৪টি সেলাই দেন।

হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আহত মা নিজেই বাদি হয়ে ছেলের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এটি অত্যন্ত একটি হৃদয়বিদারক ঘটনা। এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অভিযান চালিয়ে একমাত্র অভিযুক্ত ছেলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভোরের আকাশ/রই

 

মীর মাহবুবুর রহমান

শেয়ার করুন: