শিরোনাম
জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

কালীগঞ্জে পিকআপের ধাক্কায় এসআই ও বিএনপি নেতা নিহত, হেলপার গ্রেপ্তার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় ঘাতক পিকআপটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় কারখানার সামনে থেকে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ পিকআপটি উদ্ধার ও জব্দ করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হেলপার মো. রাজু শেখ (২৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা (শেখ বাড়ি) এলাকার বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদে পিকআপটির চালক হিসেবে মো. মাজহারুল ইসলামের নাম জানা গেছে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালন শেষে সন্দেহভাজন তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার জন্য পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামান।

এ সময় রাত আনুমানিক ৩টা ৩৫ থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

পিকআপটি আটকানোর চেষ্টা করলে পিএসআই জাবেদ ওমর ও ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় কালীগঞ্জ থানায় ২৬(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

দেবিদ্বারে খুব শীগ্রই হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, পুলিশের এসআই মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় কালীগঞ্জ থানায় ২৬(১০)২৬ নম্বর মামলা দায়ের করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা থেকে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ পিকআপটি উদ্ধারসহ হেলপার মো. রাজু শেখকে (২৯) আটক করা হয়। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজু শেখকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: