সিরাজদিখানে ৮ জন জুয়ারীকে জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে জুয়া আসর থেকে নগদ ২২৫০/- (দুই হাজার দুইশত পঞ্চাশ) টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার ৮ জুন বিকাল অনুমান সাড়ে ৫ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফজল কোম্পানীর বাড়ির পাশে সিড়িঘাট এলাকায় এসআই মোঃ শাহ আলী ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন রাজা মিয়া (৪৫), পিতা-মৃত নুর ইসলাম, সাং-পলাশপুর, মোঃ বিপ্লব (৫০), পিতা-প্রেমকার আলী সাং-ইসলামপুর, আঃ জলিল (৩৭), পিতা-মৃত আক্কেল আলী সাং-কুচিয়ামোড়া ফেরিঘাট, সেন্টু মিয়া (৩০), পিতা-মোঃ মারফত আলী, সাং-পথারঘাটা, মোঃ হুমায়ুন শেখ (৫০), পিতা-মৃত গোলাম আলী শেখ, মোঃ ইমদাদুল হক (৬০), পিতা-মৃত ফরিদুল মন্ডল, মোঃ বকুল (৪৮), পিতা-মৃত মেন্দু মিয়া, সাং-কুচিয়ামোড়া, সর্ব সাং-সিরাজদিখান,মোঃ সোহাগ (৪৮), পিতা-মৃত রেজাউল, সাং-খৈওরা, থানা-লৌহজং, সর্ব জেলা-মুন্সীগঞ্জ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জনকে দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতার করি। থানা এলাকায় মাদক ও জুয়া নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তাহাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এনউব